কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৭:৪৫ এএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় তাপশ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল ভূঞাপুর মহাসড়কের কালিহাতী নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগর পাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন বলেন, তাপশ দাস ভূঞাপুর থেকে মির্জাপুর মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। কালিহাতী নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশ দাস নিহত হয়। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট  হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত