স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন বলেছেন, মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। যাতে সব ধরনের মানব পাচারবিরোধী কর্মকাণ্ড নিয়ে কাজ করা হচ্ছে।
গতকাল রবিবার দিনব্যাপী কক্সবাজারে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত ‘মানব পাচার প্রতিরোধ ও দমনবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও হালনাগাদকরণ’ শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিনিয়র সচিব।
তিনি আরও বলেন, মানব পাচাররোধে সরকার আলাদা ট্রাইব্যুনাল গঠন করেছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব একেএম মুখলেছুর রহমান, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, এফএসটিআইপির অ্যাকটিভিটির প্রতিনিধি মিস লিসবেথ জোনাভেল্ড, জেলা প্রশাসক মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।
