অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার তিতাস কর্মকর্তারা

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০২:২২ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। গতকাল রবিবার বিকেলে আয়মান টেক্সটাইল নামের কারখানায় অভিযানে গেলে সেখানকার লোকজন ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের আটকে রেখে মারধর করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গ্যাস কোম্পানির চন্দ্রা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব বলেন, আয়মান টেক্সটাইল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় কারখানার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, খবর পেয়ে তিতাস গ্যাস কোম্পানির লোকজনকে উদ্ধার করা হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত