আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৭:২৩ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। পুলিশের এআইজি (মিডিয়া) মনজুর রহমান এ তথ্য জানান।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। পরে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) আতিকুল ইসলাম এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত