বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ব্রিটেন। দেশটিতে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে টুইট বার্তায় এ তথ্য জানান ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টার লর্ড তারিক আহমেদ।
গত সোমবার ব্রিটেনের স্থানীয় সময় বিকেলে লর্ড তারিক আহমেদ ও শাহরিয়ার আলমের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে টুইটে লর্ড তারিক আহমেদ লিখেন, ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর চলছে। এমন সময়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ স্মরণীয়।
আমরা উভয়েই দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক, প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে আমাদের মধ্যে ভাগ করে নেওয়া এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করেছি।
