প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও কাতারের সমঝোতা

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০২:৪০ এএম

প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ও কাতার একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে কাতারের সঙ্গে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

কাতারে বাংলাদেশ দূতাবাস জানায়, মঙ্গলবার কাতারের সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল-নাবেত। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত