সাজিদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ

'১০০ কোটির বিনিময়ে কুকুরের সঙ্গে সেক্স করতে পারবে?'

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৯:৪৬ পিএম

'১০০ কোটির বিনিময়ে কুকুরের সঙ্গে সঙ্গম করতে পারবে?' মি টু কাণ্ডে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী অহনা কুমরা। বিগ বস ১৬-এ সাজিদ এন্ট্রি নিতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন বলিউডের একাধিক নায়িকা। সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে বাড়ি ডেকে নারীদের কুপ্রস্তাব দিতেন সাজিদ। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় বলিউডের পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছিল। আর বিগ বসের ঘরে সাজিদকে দেখে সামনে এসেছে অনেক অজানা তথ্য। ছোট পর্দার অভিনেত্রী থেকে বড় পর্দার তারকা কাউকেই ছাড়েননি সাজিদ। তাকে নিয়ে যখন সকলে সোচ্চার হচ্ছেন সেই সময় সাহস জুগিয়ে সোশাল মিডিয়া পোস্টে অনেক নায়িকাই তাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে সামনে এনেছেন। সেই সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সাজিদের পুরনো কাহিনিও। সেরকমই একটি কেচ্ছা হলো অভিনেত্রী অহনা কুমরাকে ১০০ কোটির বদলে কুকুরের সঙ্গে সঙ্গমের প্রস্তাব।

২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় অভিনেত্রী অহনা কুমরা এক সর্বভারতীয় সংবাদমাদ্যমকে সাক্ষাৎকারে সাজিদ প্রসঙ্গে জানিয়েছিলেন, পরিচালক তাকে বাড়িতে ডেকেছিলেন। অডিশন দেওয়ার জন্যই ডেকে পাঠিয়েছিলেন তাকে। কিন্তু, আচমকাই অদ্ভুত প্রশ্ন করতে শুরু করেন।

অহনা বলেন, 'প্রায় একবছর আগে সাজিদ খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অডিশন দেওয়ার জন্যই আমাকে ডেকেছিলেন। আমাকে ছোঁয়ার চেষ্টা করেনি ঠিকই তবে খুব আপত্তিকর প্রশ্ন করেন। সেই সঙ্গে বলেছিলেন আমি যেটা দেখছি সেটা তোমাকেও দেখতে হবে।

'আমি জানতাম উনি খারাপ লোক। তাই বাড়িতে ঢোকার সময়ই বলেছিলাম যে বাইরের দিকে কোথাও বসি। কিন্তু, আমাকে বলেছিল উনার মা ওখানে রয়েছে। তাই ভেতরের ঘরে এসে বসতে। শুরুতেই জানিয়েছিলাম আমার মা কিন্তু একজন পুলিশ অফিসার। ভেবেছিলাম এটা শুনে হয়তো উনি আমার সঙ্গে কোনো রকম আপত্তিকর ঘটনা ঘটাবেন না। কিন্তু, আমার এই ভাবনাটাই ভুল। হঠাৎ জিজ্ঞাসা করেন তোমাকে যদি ১০০ কোটি টাকা দি তাহলে তুমি কুকুরের সঙ্গে সেক্স করবে?'

বিগ বসের ঘরে সাজিদ খান প্রবেশ করার পরেই বলিউডে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন্দানা করিমি। মি টু কাণ্ডে অভিযুক্ত একজন ব্যক্তি রিয়েলিটি শোয়ে সুযোগ পাওয়ার প্রতিবাদেই বলিউড ছেড়েছেন মন্দানা। এ ছাড়াও বিগ বসের ঘর থেকে বের করে দেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন শার্লিন চোপড়া।

দিল্লির মহিলা কমিশনের পক্ষেও একই মর্মে চিঠি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরকে। কিন্তু, সেই আবেদন খারিজ করে দিয়েছিল এফডাব্লিউআইসিই। তাদের মতে, মি টু মুভমেন্টের সময় সাজিদ তার উপযুক্ত শাস্তি পেয়েছেন। সূত্র : ইন্ডিয়াটাইমস, কোইমোই

×
সর্বশেষ সর্বাধিক পঠিত