ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৮:৫৮ এএম

ঝিনাইদহ সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-জেলার মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে শাহ পরান (১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। নিহতরা সম্পর্কে মামাতো ফুপাতো ভাই।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে মহেশপুরের মালাধরপুর গ্রাম থেকে ওই দুই যুবক ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহ পরানকে মৃত ঘোষণা করে। আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে। যশোর নেওয়ার পথে বারোবাজার এলাকায় আল মাহমুদ মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত