হুবহু দীপিকা পাডুকোন; কে উনি? আসুন, পরিচয় করিয়ে দিই

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৬:১০ পিএম

এক্কেবারে হুবহু দেখতে দীপিকার মতো, হঠাৎ করে দেখলে চমকে যেতে হয়। কিন্তু ইনি দীপিকা তো নন, কে ইনি নারী? সোশাল মিডিয়ায় তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। দীপিকাররূপে মুগ্ধ বলিউড থেকে হলিউড। এর মাঝেই নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হয়ে যায় এই নারীর ছবি, যাকে দেখে দীপিকা থেকে আলাদা করা ভীষণই মুশকিল।

আসলে দীপিকার মতো দেখতে এই নারী হলেন ঋজুতা ঘোষ দেব। ইনস্টাগ্রামে প্রায়ই নিজের ছবি পোস্ট করেন এই প্রবাসী বাঙালি। মিউনিখের বাসিন্দা ঋজুতা পেশায় ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। 

তার ছবির কমেন্ট বক্সে কেউ তাকে লিখেছেন, 'তুমি পুরো দীপিকার মতো দেখতে।' কেউ আবার লিখেছেন, 'দীপিকা ২.০'। কেউ জানতে চাইছেন, 'তুমি কি দীপিকার যমজ'?

ট্রাভেল ব্লগার হিসাবে কাজ করছেন দীপিকার মতো দেখতে এই মডেল। ঋজুতা ঘোষ দেবের ইনস্টাগ্রামে চোখ রাখলে সে কথা বেশ বোঝা যায়। ঋজুতা ২০১৫ সালে কলকাতায় আইসিটি লিমিটেডে কাজ শুরু করেন। পরে মার্কেটিং কনসাল্টটেন্ট এবং রিক্রুটমেন্ট কনসাল্টটেন্স হিসাবে কাজ করেন। পরে চাকরির ক্ষেত্র পরিবর্তন করে পিডাব্লিউসিতে সিনিয়র অ্যানালিস্ট হিসাবে যোগ দেন। পরবর্তীতে হিউম্যান রিসোর্স কনসাল্টটেন্ট হিসাবে নয়ডাতে এনএলবি সার্ভিসে কাজ করেছেন বলে জানা যায়।

image
ঋজুতা ঘোষ দেব

স্বামী আদিত্য দেবের সঙ্গে ঋজুতা ঘোষ দেবের আলাপ ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে। তারপর দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রেমের পর ২০২১-এর এপ্রিলে তারা বিয়ে করেন। একেবারে বাঙালি রীতিতেই বিয়ে হয় তাদের। ঋজুতার স্বামী আদিত্য দেব শোভাবাজার রাজবাড়ির সদস্য। শোভাবাজার রাজবাড়িতে বাঙালি রীতিতে বিয়ে হয় তাদের।

হাতে ট্যাটু করার ছবিও পোস্ট করেছেন ঋজুতা। ট্যাটু পার্লারে গিয়ে হাতে ট্যাটু করার মুহূর্তটি ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেন। দুই হাতে, ঘাড়ে একাধিক ট্যাটু করতে দেখা গেছে তাকে।

ঋজুতার পড়াশোনা কলকাতাতেই। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে দিল্লির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং নিয়ে ফ্রান্সে গিয়েও পড়াশোনা করেন তিনি। বাংলা, ইংরাজি, হিন্দি, ফরাসি, এবং জার্মান ভাষা জানেন ঋজুতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত