ডেঙ্গু আক্রান্ত অরিজিৎ-পত্নী কোয়েল রায় সিং। মুর্শিদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। জ্বর, সর্দি, কাশি উপসর্গ ছিল। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জানা গেছে, স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টে ডেঙ্গু পজিটিভ এসেছে। পরিবার সূত্র এখনো কিছু জানায়নি।
দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই থাকেন অরিজিৎ। বিশ্বজোড়া খ্যাতি তার। কিন্তু সাধারণ জীবন কাটাতেই ভালোবাসেন তাঁরা। তাই স্ত্রী কোয়েল এবং অরিজিৎ দুজনকেই মুর্শিদাবাদের অলিগলিতে মাঝেমাঝেই দেখা যায়। সেখানে ছেলেদের স্কুলে ভর্তিও করেছেন তারা।
বেশ কিছু দিন ধরেই শরীর ভালো ছিল না গায়কের স্ত্রীর, এমনটা জানা গেছে। সূত্র : আনন্দবাজার
