বিবিএ ২০তম ব্যাচের ছাত্রছাত্রীর ইন্ডাস্ট্রিয়াল ভিজিট

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১০:৪৩ পিএম

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ব্যাবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে আসছে। এই লক্ষ্যকে বাস্তবায়নকল্পে  ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি এর বিবিএ ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য নানা ধরনের কোর্স, প্রশিক্ষণ, কর্মশালার আয়োজন করে থাকে।

প্রফেশনাল কোর্সের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য হলো হাতে-কলমে শিক্ষা। ব্যাবহারিক শিক্ষার অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য সহায়ক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করে আসছে । তারই ধারাবাহিকতায় একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকৌশল ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা বা জ্ঞানকে পরিপূর্ণতা দিতে কোর্স কারিকুলামের পাশাপাশি বিবিএ বিভাগ ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করে থাকে। গত ২৬ অক্টোবর,২০২২ লিপি পেপার মিল (মদনপুর, কাচপুর)-এ একটি সফল ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন হয়।

এ আয়োজনে অংশগ্রহণ করে বিবিএ প্রোগ্রামের দ্বিতীয় বর্ষের ২০তম ব্যাচের ৪৬ জন শিক্ষার্থী এবং বিভাগের প্রধান, কোর্ডিনেটর, সিনিয়র শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনের শুরুতেই ডিআইআইটি এর পক্ষ থেকে বিবিএ প্রোগ্রামের শিক্ষকমণ্ডলী, লিপি পেপার মিলের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করেন লিপি পেপার মিলের কর্মকর্তাগণ। কম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণসহ শিক্ষার্থীদের ২টি গ্রুপে বিভক্ত করা হয়। ওয়্যারহাউস থেকে শুরু করে উৎপাদন ইউনিটসহ কম্পানির পুরো উৎপাদনপ্রক্রিয়া ঘুরিয়ে দেখানো হয় এবং কাগজশিল্পে বাংলাদেশের কারখানাগুলো কিভাবে তাদের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে অবলোকন করে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে।

লিপি পেপার মিল সাধারণত তাদের কাঁচামালগুলো বিভিন্ন দেশ, বিশেষ করে ইন্দোনেশিয়া ও তাইওয়ান থেকে আমদানি করে। কাগজ তৈরিতে বিভিন্ন রাসায়নিক তরলও আমদানিনির্ভর। আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে কাগজ তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কিভাবে নিরীক্ষণ হয় তা শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছে।

শেষে প্রতিষ্ঠানটির সেমিনার রুমে এক ইন্টারেক্টিভ সেশনে তৈরি কাগজ বাজারজাতকরণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কেও শিক্ষার্থীরা জানতে পেরেছে। প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে কাঁচামাল সংরক্ষণ থেকে শুরু করে ক্রেতার হাতে পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো বিষয়টি জানতে পেরেছে।

পরিশেষে, বিবিএ প্রোগ্রামের প্রধান লক্ষণ চন্দ্র রবিদাস উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত