হকি চ্যাম্পিয়নস ট্রফির সুপার ফোরে রূপায়ণ সিটি

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৯:১৩ পিএম

তাদের দৃষ্টি ছিল দিনের প্রথম ম্যাচটির দিকে। প্রত্যাশা ছিল আগের দিন হারের তেতো স্বাদ দেওয়া সাইফ পাওয়ার গ্রুপ খুলনার। মোনার্ক পদ্মা খুলনাকে ২-১ গোলে হারিয়ে রূপায়ণকে নিয়ে উঠে গেছে সুপার ফোরে।

এই ফলে ছয় দলের হকি চ্যাম্পিয়ন্স ট্রফির সুপার ফোরে একমি চট্টগ্রামের সঙ্গে যোগ দিয়েছে মেট্রো এক্সপ্রেস বরিশাল, মোনার্ক ও রূপায়ণ। আর সাইফ ওয়ালটন ঢাকাকে নিয়ে গেছে সেরার লড়াই থেকে। সুপার ফোর নিশ্চিত হওয়ার পর এখন রূপায়ণের লক্ষ্য এলিমিনেটর এড়ানো।

শেষ দুই ম্যাচে হেরে রূপায়ণ এখন আছে চারে।  ৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১৩। চট্টগ্রাম, বরিশাল ও পদ্মা এগিয়ে গেলেও আসছে দুই ম্যাচে নিজেদের অবস্থান উন্নতি করার সুযোগ পাবেন সোহানুত রহমান সবুজরা। শেষ দুই ম্যাচ জিয়ের লক্ষ্যে আজ তারা খেলবে ওয়ালটন ঢাকার বিপক্ষে। আর আগামীকাল লিগপর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ সাইফ গ্রুপ খুলনা।

চার থেকে সেরা দুইয়ে যাওয়াত ব্যাপারে আশাবাদী রূপায়ণ সিটির সহকারী কোচ মশিউর রহমান বিপ্লব, ‘পরপর দু’টি ম্যাচে হারটা ছিল অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে সর্বশেষ ম্যাচে আমরা ৮টি পিসি পেয়ে একটিও কাজে লাগাতে পারিনি। তাই এখন পরের দু’ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবনায় আনছি না। একদিন বিশ্রাম নিয়ে আগামীকাল আমাদের খেলতে হবে ওয়ালটন ঢাকার সঙ্গে। আজ জিতলে সাইফের বিপক্ষে শেষ ম্যাচটা খেলতে পারবো আত্মবিশ্বাস নিয়ে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত