পুলিশ স্টাফ কলেজে এমএসিপিএম কোর্সে ভর্তির সুযোগ

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৯:২৫ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে (৭ ব্যাচ) মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা, নন-পুলিশ কর্মকর্তা (ক্যাডার/নন-ক্যাডার সিভিল কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং পেশাজীবী) মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

ভর্তির যোগ্যতা: পুলিশ পরিদর্শক এবং তদুর্ধ্ব কর্মকর্তাদের ২ বছরের চাকরির অভিজ্ঞতা, নন-পুলিশ কর্মকর্তাদের জন্য ৩ বছরের চাকরির অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রি অথবা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি।

আবেদন করা যাবে ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তির ফরম www.psc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

যোগাযোগ: এমএসিপিএম অফিস, কক্ষ নম্বর-৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত