বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বিসিএসআইআর শ্রেষ্ঠ গবেষক হিসেবে সর্বপ্রথম 'বঙ্গবন্ধু স্বর্ণপদক' পেলেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আব্দুল গফুর।
আজ (১৩ নভেম্বর, ২০২২) সকাল ১১টায় বাংলাদশে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আইএফএসটি অডিটোরিয়ামে উক্ত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান হয়য়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান। উপস্থিত বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, 'ড. গফুরকে দেখে সবাইকে উজ্জীবিত হতে হবে। আজকের এই স্বর্ণপদক শুধুমাত্র একটি পুরস্কার নয়, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার অনুপ্রেরণা হিসেবে এই পদকটি ভূমিকা রাখবে।'
বিশেষ অতিথির ভাষণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, 'ভারতের সিএসআইআর রাত-দিন ২৪ ঘণ্টা যেভাবে গবেষণায় লিপ্ত থাকে বিসিএসআইআর-এর গবেষকদেরও সেভাবে গবেষণায় মনোনিবেশ করতে হবে।'
স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। স্বর্ণপদকের সাথে ড. গফুরকে নগদ এক লাখ টাকাও প্রদান করা হয়।
