পটুয়াখালীর দুমকিতে জাল টাকার মামলায় মনির আকনকে (৪৫) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পালাতক আসামি মনির আকন উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাসেম আকনের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মনির আকনকে গ্রেপ্তার করে রাতেই দুমকি থানায় নিয়ে আসা হয়।
দুমকি থানার এসআই দীপক কুমার জানান, আসামি মনির আকন গত ১১ বছর যাবৎ গ্রেপ্তার এড়াতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তার বিরুদ্ধে ২০১২ সালের ২৮ মার্চ জি আর ৩১২/০৮ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিকে আজ সোমবার জেল হাজতে পাঠানো হবে।
