আর্জেন্টিনা ও ব্রাজিল- দু'দলের ৯ লাখ টাকার পতাকা বিক্রি করেছেন জিয়া

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

কাতারে আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে প্রিয় দলের পতাকা বিক্রি হচ্ছে দেদারসে। গত এক মাসে দেশের অন্তত ১০ জেলাতে অন্তত ৯ লাখ টাকার পতাকা বিক্রি করেছে এক যুবক। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা থেকে বাগেরহাটে পতাকা বিক্রির উদ্দেশ্যে আসেন জিয়াউর রহমান নামে ওই যুবক।

শুক্রবার বিকেলে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় বসে কথা হয় জিয়াউর রহমানের সাথে। তিনি দাবি করেন, গত ৩২ দিনে দেশের বিভিন্ন জেলায় তারা তিন যুবক ব্রাজিল, আর্জেন্টিনাসহ ফেবারিট ৯টি দলের ৯ লাখ টাকার পতাকা বিক্রি করেছেন।

জিয়াউর রহমান বলেন, বিশ্বকাপকে সামনে রেখে এক মাসের বেশি সময় হলো পতাকা নিয়ে বের হয়েছি। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছি। এ পর্যন্ত দশটার অধিক জেলায় পতাকা বিক্রি করেছি। আমরা তিনজন ভাগ হয়ে পতাকা বিক্রি করছি। এর মধ্যে ৯ লাখ টাকার পতাকা বিক্রি হয়ে গেছে। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৯টি দেশের পতাকা বিক্রি করছি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করছি আর্জেন্টিনার পতাকা। আর্জেন্টিনার ৫ লাখ, ব্রাজিলের চার লাখ আর অন্যান্য দলের এক লাখ টাকার পতাকা বেচাকেনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত