মেসির জন্য শেষ বিশ্বকাপ। বিশ্ব তাকিয়ে আছে সেদিকে। সবার একটাই চাওয়া মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপ ফুটবলের শিরোপা আর্জেন্টিনার হোক।
খেলা নিয়ে মাতোয়ারা বিশ্ব। থেমে নেই তারকারা আর তারকাবহুল পরিবার। যদিও এসব তারকাদের ঘরে সন্তানরা বেশিরভাগ দেখা গেছে একই দলে। কিন্তু এবারের খেলা নিয়ে পাওয়া গেল ভিন্ন খবর। মেসির জন্য বাবাকে ছেড়ে আর্জেন্টিনায় ছেলে!
এমন খবরে অবাক হওয়ারই কথা। সেটি আবার জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু'র ছেলে। নাম ফাহিম রহমান অনুরণন। ঢাকার এস এফ এক্স গ্রীণ হ্যারল্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস সিক্সে অধ্যায়নরত আছেন। শুরু থেকেই বাবা-ছেলে ব্রাজিলের কঠিন ভক্ত থাকলেও এবারের বিশ্বকাপে শুধু মেসির জন্য বাবার পছন্দের দল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান করেছেন। ছেলেকে তেমনি অভিযোগ তুললেন এই জনপ্রিয় অভিনেতা।
এই অভিনেতা জানায়, ‘অনুরণন সেই ছোট্ট বেলা থেকেই আমার সাথে ব্রাজিলের সাপোর্টার। গতবারের জার্সিও এখনও রয়ে গেছে। এবার বিশ্বকাপ ফুটবলের জন্য যখন নতুন জার্সি কেনার জন্য ছেলের কাছে জার্সির সাইজ জানতে চাইলাম। ছেলে মুখ কেমন যেন লাগছিলো। পরে জানায় এবার মেসির শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনায় যোগদান করে ফেলেছে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমার দলে ভক্ত কমে গেল! বিশ্বাস করি, আমাদের প্রত্যেককের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। সেখানে অনুরণন'র জন্য আমি নিজ থেকে আর্জেন্টিনার জার্সি কিনে এনেছি। ও খুব খুশি। পরিবার খুশি থাকলেই তো আমাদের প্রশান্তি।’
বাবার এমন অভিযোগে অনুরণন জানায়, ‘মেসি তার খুব পছন্দের খেলোয়াড়। এবার মেসির শেষ বিশ্বকাপ। বাবার দলে থাকলেও মেসির জন্য আর্জেন্টিনায় যোগ দিয়েছেন। বাবা কষ্ট পাবে তেমনটি নয়। এবারের বিশ্বকাপ মেসির হাতে আসুক সেটি তার চাওয়া মাত্র। সব থেকে খুশি হয়েছে বাবা ব্রাজিলের সাপোর্টার হয়েই মেসির জার্সি আনাতে। শেষ পর্যন্ত দল বদলাবে কি না সেটি নিয়ে এখন চিন্তিত নয় অনুরণন।’
এই অভিনেতার সর্বশেষ ‘জানোয়ার’, ‘নবাব এলএল.বি’, ‘যাও পাখি বলো তারে’, ‘ট্রল’- ওয়েব ফিল্মে তাকে দর্শকরা ইতিমধ্যে দেখেছেন। মুক্তি পেয়েছে ‘দামাল’, ‘গাঙচিল’, ‘পরাণ’ বেশ ব্যবসা সফল হয়েছে। তবে তার বর্ডার, মুক্তি; নামের ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক সিনেমায়