একজন ব্রাজিলিয়ান রিয়ালিটি টিভি তারকা হওয়ার পাশাপাশি গ্রাব্রিয়েল ফ্রেইটাস একজন সোশ্যাল মিডিয়া প্রভাবশালী ছিলেন। কিছু মাস আগে হঠাৎই ১৭৪ কেজি ওজন কমানোর জন্য খবরের শিরোনামে এসেছিলেন তিনি। কিন্তু সেটাই অবশেষে কাল হল। মাত্র ৩৭ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন তিনি।
গ্রাব্রিয়েলের ঘনিষ্ঠ বন্ধু রিকার্ডো এই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেছিলেন, ঘুমের মধ্যে মারা গেছেন গ্রাব্রিয়েল। শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়াই করেছিলেন কিন্তু অবশেষে চিরঘুমের দেশে চলে গেলেন তিনি। ওর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। ভালো একজন মানুষ ছিলেন। বড় মনের মানুষ।
গ্রাব্রিয়েল হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ওজন কমানোর পর। সোশ্যাল মিডিয়ায় এই গোটা জার্নিটি তিনি শেয়ার করেছিলেন। শৃঙ্খলাবদ্ধভাবে চেষ্টা করার পর তিনি এত ওজন কমাতে সক্ষম হয়েছিলেন যা সত্যি প্রশংসার যোগ্য ছিল। খুব স্বাভাবিকভাবেই তার মৃত্যু সকলকে হতবাক করে দিয়েছে।
ইন্সটাগ্রামে প্রায় ৭ লাখেরও বেশি অনুসারী ছিল গ্রাব্রিয়েলের। ২০১৭ সালে একটি ব্রাজিলিয়ান টিভি শোয়ে পুরো বিষয়টি তিনি সবার সঙ্গে শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ২৯ বছর বয়সী ছেলে। আমার ওজন ৩২০ কেজি। এই ওজন আমি কমাব কোনও সার্জারি বা ওষুধ ছাড়া। এবং পুরো বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব।
নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরেছিলেন গ্যাব্রিয়েল। স্বাভাবিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তার অনুরাগীর সংখ্যা। ভক্তরাও প্রয়োজনীয় টিপস দিতেন তাকে। নিজের ওজন কমানোর জন্য সবদিক দিয়েই চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন।
মাত্র দেড় বছরের মধ্যে তিনি ২০৩ কেজি ওজন কমিয়ে ১১৪ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছিলেন। মূলত ওজন কমানোই তার প্রধান টার্গেট ছিল। তবে ওজন কমানোর জন্য তিনি যে ডায়েট চার্ট ফলো করেছিলেন তা শরীরের পক্ষে ক্ষতিকারক ছিল। নিজের দেহের চাহিদা পূরণ করতে না পারার জন্যই অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল তাকে।
গোবিন্দার ৩৭ বছরের দাম্পত্যে ফাটল!
এবার বলিউডে অভিষেক হচ্ছে শ্রীলীলার