এমনিতেই নানা কারণে বিতর্কিত কাতার বিশ্বকাপ। তাতে নতুন মাত্রা দিয়েছে ফুটবলারদের সমকামিতাকে সমর্থন। ইউরোপিয়ান দেশগুলোর অধিনায়কেরা ‘ওয়ান লাভ’ স্লোগান সম্বলিত আর্মব্যান্ড পড়ে খেলতে চেয়েছিলেন। যাতে সম্মতি ছিল না ফিফার। আবার ফুটবলাররা অস্বীকৃতি জানিয়েছিলেন জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত ফিফার একটি প্রকল্পের প্রচারণার আর্মব্যান্ড পরা নিয়েও।
ইউরোপিয়ান দেশগুলোর এমন আচরণ ভালোভাবে নেয়নি ফিফা। তাই কঠোর হতে বাধ্য হয়। বিধান করে শাস্তির। কেউ ফিফা অনুনোমোদিত আর্মব্যান্ড পড়লে হলুদ কার্ড দেখানো হবে বলে সতর্ক করে। ফিফার কড়া অবস্থান ও শাস্তির ভয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা।
এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বেলজিয়ামের নাম। তারা ছিল আবার এক কাঠি সরষ। আর্মব্যান্ডের বদলে জার্সির মধ্যেই ‘ওয়ান লাভ’ সাইন রেখেছিল। তবে ফিফার নিষেধাজ্ঞার কারণে বদলাতে হয়েছে জার্সি। শাস্তি এড়াতে নির্ধারিত জার্সির বদলে নতুন জার্সি পরে খেলবে রোমেলো লুকাকো।
