স্বাধীনতা কাপের সেমিফাইনালে কিংস-রাসেল

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৩২ এএম

স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকালের কোয়ার্টার ফাইনালে কিংস ২-০ গোলে মোহামেডান স্পোর্টিংকে, আর শেখ রাসেল ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান কিংসের প্রথম গোলটি করেন রাকিব খেলার ৩৪ মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো গোল করেন ৮৪ মিনিটে। পুলিশ-মুক্তিযোদ্ধা কোয়ার্টার জয়ীর সঙ্গে সেমিতে খেলবে কিংস।

ওদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে এমফন উদোহর ৮৫ মিনিটের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায় শেখ রাসেল। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় ফাঁকায় থাকা এমফন উদোহর পায়ে। কোনাকুনি থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী-শেখ জামাল কোয়ার্টার জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত