কভিড বিধিনিষেধ শিথিলে মিশ্র প্রতিক্রিয়া চীনে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:১১ পিএম

চীনের বিভিন্ন নগরীতে কভিড পরীক্ষায় কড়াকড়ি এবং কোয়ারেন্টাইনে থাকার নিয়মকানুন উত্তরোত্তর শিথিল হতে থাকায় বাসিন্দারা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তেমনি উদ্বেগেরও মিশেল দেখা যাচ্ছে তাদের মধ্যে। দেশের কঠোর কভিড নীতির বিরুদ্ধে ব্যাপক গণঅসন্তোষ এবং বিক্ষোভের পর কর্র্তৃপক্ষের এ নীতি থেকে সরে আসার প্রত্যাশায় থাকা লাখো মানুষ বিধিনিষেধ শিথিলের পদক্ষেপে স্বস্তি পেয়েছে। বিশেষ করে তিন বছর ধরে অর্থনীতিতে লকডাউনের ক্ষতিকর প্রভাব নিয়ে যে কর্মীরা হতাশ ছিল, তারা কভিড বিধিনিষেধ শিথিলের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। কিন্তু অন্য অনেকেই বিধিনিষেধ শিথিলের কারণে হঠাৎ করেই কভিড সংক্রমিত হওয়ার আরও বেশি ঝুঁকিতে পড়ে যাওয়া নিয়ে উদ্বেগ বোধ করছেন। কর্র্তৃপক্ষ এমনকি এ সপ্তাহ পর্যন্ত বারবারই কভিড সংক্রমণকে প্রাণঘাতী বলে বর্ণনা করে এসেছে। চীনের বয়স্ক মানুষরা, যাদের অনেকেই এখনো কভিড টিকা নেননি, তারাই সবচেয়ে বেশি অরক্ষিত বোধ করছেন। সাংহাই এবং গুয়াংঝুর কয়েক ডজন জেলা এবং বিভিন্ন নগরীতে কভিড শনাক্তের সংখ্যা বাড়তে দেখা যাওয়ার মধ্যেও বৃহস্পতিবার গণবিক্ষোভের মুখে ওইসব এলাকা লকডাউন মুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত