সাউথইস্টে বিশ্ববিদ্যালয়ে বিজনেস রিভিউ-এর মোড়ক উন্মোচন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

সম্প্রতি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের বিজনেস রিভিউ জানুয়ারি-জুলাই ২০২১ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম মফিজুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদদীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম এবং বিবিএ প্রোগ্রাম এর পরিচালক প্রফেসর ড. শেখ আব্দুর রহিম। 

বক্তারা তাদের বক্তব্যে গবেষণার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গবেষকদের গবেষণার কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বক্তারা আশা প্রকাশ করেন যে অতি শিগগিরই জার্নালটির ‘অনলাইন’ সংখ্যা প্রকাশিত হবে এবং পর্যায়ক্রমে এটি SCOPUS সহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পাবে। 

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও পরিচালক, শিক্ষক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত