পরমাণু প্রযুক্তির ধারণা দিচ্ছে ‘নিউক্লিয়ার বাস’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১১:৩৩ পিএম

পরমাণু প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পরিভ্রমণ করছে ‘নিউক্লিয়ার বাস’। গতকাল মঙ্গলবার সারা দিন পাবনা এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ও রূপপুর বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে ধারণা দেন নিউক্লিয়ার বাসের কর্মীরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের সহায়তায় বাসে ভ্রমণ করছেন পরমাণু শক্তি তথ্যকেন্দ্র ও পরমাণু শক্তি কমিশনের কয়েকজন তরুণকর্মী ও প্রকৌশলী। নিরাপদ ও পরিবেশবান্ধব পরমাণু প্রযুক্তি এবং মানবজীবনে এর বহুমুখী ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন তারা।

নিউক্লিয়ার বাস নামে ব্র্যান্ডিং করা বাসটি গত ৩০ নভেম্বর ঢাকা থেকে যাত্রা করে রংপুর, গাইবান্ধা, বগুড়া ও পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা ভ্রমণ শেষে পাবনা পৌঁছেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত