ডেঙ্গুতে দুই মৃত্যু, হাসপাতালে ২৫৩

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ২৫৭ জন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ে আরও ২৫৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে ১ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৪৮৮ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৮ হাজার ১৮ জন রোগী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত