গণসমাবেশের স্থানের সিদ্ধান্ত বিকেলে: খন্দকার মোশাররফ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০১:০৬ পিএম

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ কোথায় হবে, তার সিদ্ধান্ত বিকেল ৩টায় জানানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

তিনি জানান, আজ বেলা ১১টা ২০ মিনিটে ভার্চুয়ালি দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা দুপুর ১২টা পর্যন্ত চলে। সভায় গণসমাবেশসহ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত আজ বিকেল ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত