পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধবিহার, মন্দির, গির্জা নির্মাণ করে দিয়েছেন। এ ছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে বন্ধুর এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন।’ গতকাল শুক্রবার বান্দরবান জেলার আলীকদম থানার মারাইংতং ধম্মা জেদী ধর্মবিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারা দেশে উন্নয়নকাজ অব্যাহত রেখেছে। এ সরকার আগামী ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এত জোয়ার ছিল না। বিজ্ঞপ্তি
