আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ এএম

সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক মোহা. নুরুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আফরোজা আব্বাস ও মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এখানে রাজনৈতিক যোগসূত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখানে পলিটিক্যাল কোনো যোগসূত্র নেই। দুদক তার নিজস্ব আইন-বিধি মেনে তদন্তকাজ পরিচালনা করে থাকে।

তদন্ত প্রতিবেদন বলা হয়, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার সম্পদ প্রকৃতপক্ষে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় অর্জন করেছেন। কেননা আফরোজা আব্বাস একজন গৃহিণী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত