সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ এএম

শীতকালীন প্রশিক্ষণ এলাকা সিলেটে মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন এবং স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনীপ্রধান সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার ১৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ শীতকালীন প্রশিক্ষণ এলাকা সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন এবং জৈন্তাপুর উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি যুদ্ধকালীন প্রস্তুতি স্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে উপস্থিত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীপ্রধান সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের জৈন্তাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ১১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত