চাঁদপুর জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
বক্তব্যে মায়া চৌধুরী বলেন, বিএনপি মানুষের সম্মান কেড়ে নেয় আর আল্লাহর ইচ্ছায় আওয়ামী লীগ মানুষের সম্মান ফিরিয়ে দেয়। যেখানে মুক্তিযোদ্ধারা আছেন সেখানে শয়তান থাকে না। আমরা যতক্ষণ মাঠে থাকব ততক্ষণ মহান মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগের হাতেই ক্ষমতা থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে মানুষ শান্তিতে থাকে। তাই আগামী নির্বাচনেও জয়বাংলা বলে নৌকায় সিল মারতে হবে।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
