ফ্রি ট্রান্সফারে ব্রাজিলিয়ান ক্লাবে সুয়ারেজ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৫:২৩ পিএম

ক্যারিয়ারের শেষ বেলায় ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে নাম লেখালেন উরুগুয়ের স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান সেরি আতে খেলা দলটি।

৩৫ বছর বয়সী সুয়ারেজের সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। নতুন বছরে যারা প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ সাও লুইজ।

লিভারপুল, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন সুয়ারেজ। গত জুলাইয়ে তিনি ফিরে যান ক্যারিয়ারের প্রথম ক্লাব নাসিওনালে। তিন মাস খেলেন দলটিতে।

শৈশবের ক্লাবটিতে দ্বিতীয় অধ্যায়ে ১৬ ম্যাচে করেন ৮ গোল। জেতেন উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হওয়া উরুগুয়ের হয়ে তিনটি ম্যাচেই খেলেছিলেন সুয়ারেজ। তবে কোনো গোল করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত