দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

রাতের আধারে সৈকতের গর্ত ভরাট করে দিল অভিযুক্তরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ এএম

দৈনিক দেশ রূপান্তরে কুয়াকাটা সৈকত থেকে বালু তুলে ব্যক্তিগত প্রতিষ্ঠানের উন্নয়নকাজ শিরোনামে সংবাদ প্রকাশের পর সৈকতের বিশাল গর্তটি ভরাট করেছে অভিযুক্তরা। সোমবার গভীর রাতে ট্রলিভর্তি বালু দিয়ে সৈকতের বিশাল গর্ত ভরাট করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে পাশেই অবস্থিত সরদার মার্কেটের উন্নয়নকাজের জন্য সৈকতলাগোয়া কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বক্স থেকে সামান্য পশ্চিম দিকে সারিবদ্ধ ছাতার পেছন থেকে বালু তুলে নেয় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি। জমির মালিকানার দাবি তুলে এবং আদালতের রায়ের অজুহাতে সরদার মার্কেটের মালিক হিরু, সহযোগী সানরাইজ হোটেলের মালিক শাহজালাল ও কেয়ারটেকার নিজেদের প্রয়োজনে সৈকত থেকে বালু তুলে নিচ্ছিল। বিষয়টি কুয়াকাটা পৌর প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ জানলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে ঘটনাটি জানতে পেরে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। পরে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তরা গভীর রাতে ট্রলিভর্তি বালু দিয়ে সৈকতের গর্ত ভরাট করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত