উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আহত ২

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:৩২ এএম

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্তের গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেনÑ উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আনিসুল মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও তার ছোট ভাই সৈয়দ আলম (২২)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, ব্লক-এ তে ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত