ফেলে রাখা সড়ক সংস্কারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ-কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনে এলাকাবাসী সড়ক অবরোধ করে।
এতে ঝিনাইদহ থেকে গান্না হয়ে কোটচাঁদপুরগামী সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ ওই সড়কে চলাচলকারীরা। অবরোধ চলাকালে সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে হাবিল মিয়া, রেফা আহম্মেদ, আসাদুজ্জামানসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক সংস্কার করতে গিয়ে রাস্তা খুঁড়ে গত ১৪ মাস ধরে ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
