পাঠ্যবইয়ে ভুল সংশোধন-দোষীদের খুঁজতে দুই কমিটি অনুমোদন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৩৩ এএম

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশোধন ও এই ভুলের পেছনে থাকা দায়ীদের খুঁজে বের করতে দুই কমিটি গঠনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি ও আরেকটি প্রশাসনিক কমিটি গঠন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামানকে বিশেষজ্ঞ কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে প্রশাসনিক কমিটির প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।

২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ে ভুল ও অসংগতি নিয়ে গত ২৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে দুই কমিটি গঠনের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

পাঠ্যবইয়ে ভুল চিহ্নিত করে সংশোধন করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কেউ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে কি না তা তদন্তে আরেকটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত