নো ম্যান্স ল্যান্ড থেকে সরল আরও ৫১ রোহিঙ্গা পরিবার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে থাকা ৫১ পরিবারের ২৭০ জনকে দ্বিতীয় পর্যায়ে সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা ২৫ থেকে শুরু হয়ে ১টা ৪৫ মিনিটের মধ্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদ থেকে আরআরআরসির নিজস্ব যানবাহনে করে তাদের কক্সবাজার জেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে  নিয়ে যাওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও কক্সবাজার আরআরআরসি শরণার্থী ও ত্রাণ প্রত্যাবর্তন কমিশনের সমন্বয়ে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে তমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা ৩৬ রোহিঙ্গা পরিবারকে কক্সবাজার জেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত