ভারতে বিবিসি নিষিদ্ধের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৪ এএম

ভারতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তৈরি ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ নামে দুই পর্বের তথ্যচিত্র প্রকাশের পর থেকেই উত্তপ্ত ভারত। এর পরিপ্রেক্ষিতে হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত বিবিসিকে ভারতে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। তবে শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দরেশের বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভুল ধারণাকে ভিত্তি করে এই আবেদন করা হয়েছিল। আবেদনকারীদের আইনজীবী পিঙ্কি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন, এই তথ্যচিত্রে

ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে। এই তথ্যচিত্রের পেছনে ‘ষড়যন্ত্র’ রয়েছে, এই দাবি করে শীর্ষ আদালতকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করার সময় বিচারপতিরা বলেন, এই আবেদন একেবারেই ভুল ধারণা থেকে করা। সুপ্রিম কোর্ট কীভাবে এই ধরনের নির্দেশ দিতে পারে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত