রূপায়ণ সিটি ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের চুক্তি সই

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৭ এএম

দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মঙ্গলবার রূপায়ণ সিটি উত্তরায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির সম্মানিত গ্রাহকরা প্রিমিয়াম কন্ডো ও স্কাই ভিলা কিনতে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফির মাধ্যমে গৃহঋণ সুবিধা পাবেন।

এম মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রূপায়ণ সিটি এবং মো. মশিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (সিসি), ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

রূপায়ণ সিটি উত্তরার পক্ষে জায়দুর রশীদ-জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, গোস্বামী অসীম রঞ্জন-জিএম ও হেড অফ মার্কেটিং, মো. মোর্শেদ আলম-জিএম ও হেড অফ ফাইন্যান্স, শামীম আহমেদ-ডেপুটি জেনারেল ম্যানেজার সি.আর, লোন ও রেজিস্ট্রেশন এবং মো. ফিরোজ কবির-সহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পক্ষে সাদিক ইসতিয়াক-করপোরেট প্রধান, মো. জসিম উদ্দিন খান-ম্যানেজার এবং হেড অফ এইচআর এবং অ্যাডমিন (ইন-চার্জ) এবং মো. আমির হোসেনসহ-ডেপুটি ম্যানেজার ও হেড অব এসএমই (ইন-চার্জ) উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত