বাঘ গণনার ৮টি ক্যামেরা নিয়ে গেছে দুষ্কৃতকারীরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২২ এএম

সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত ক্যামেরাগুলোর মধ্যে আটটি ক্যামেরা নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। বন বিভাগ জানিয়েছে, ক্যামেরাগুলো সুন্দরবনের নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে এগুলো স্থাপন করা হয়েছিল।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম, জানান, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ, যা এখনো চলমান আছে। বাঘ গণনার জন্য সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে গাছে গাছে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হলেও নোটাবেঁকী অভয়ারণ্য অঞ্চলে স্থাপিত আটটি ক্যামেরা নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। তিনি বলেন, সুন্দরবনে মাছ ধরতে আসা জেলে এ কাজ করে থাকতে পারে। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক-এসিএফ এ কে এম ইকবাল হোসেন বলেন, সুন্দরবনে বাঘ গণনার জন্য স্থাপিত আটটি ক্যামেরার কিছু কয়েকটি ভগ্নাংশ পাওয়া গেছে। তবে সেগুলো চুরি হয়েছে না অন্য কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, সম্প্রতি মৃত বাঘ ও বাঘের চামড়া উদ্ধারের ঘটনার পর সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কয়েকটি এলাকায় জেলেদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের মধ্যে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশন দিয়ে যথারীতি জেলেদের সুন্দরবনে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত