বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার আনসার-ভিডিপি একাডেমি, সফীপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপারিচালক খোন্দকার ফরিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালকবৃন্দ ও আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, বাহিনীর পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীরা। বিজ্ঞপ্তি
