পাতিলের পোড়া দাগ তুলুন সহজে

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১১:২০ এএম

রান্না করলে পাতিলে দাগ পরবেই। কিন্তু অনেক সময় দেখা যায় একটু বেখেয়াল হলেই চা, দুধ বা তরকারি পুড়ে গিয়ে দাগ লেগে যায় পাতিলে। পাতিলে দীর্ঘস্থায়ী দাগ পড়ে যায়। তখন দেখা যায় সেই পাত্রটাই আর ব্যবহার করার মত থাকে না।

তাই কীভাবে পাত্র থেকে পোড়া দাগ তুলবেন তা জানাবো আজ।

১. বেকিং সোডা

পাত্র থেকে পোড়া দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। পোড়া পাত্রটি ভিজিয়ে তার উপর ভাল করে বেকিং সোডা ছড়িয়ে দিন। পাঁচ মিনিট পর বাসন মাজার শক্ত স্ক্রাবার দিয়ে ঘষে ঘষে পোড়া দাগ তুলে ফেলুন। উঠে যাবে।

২. লেবুর রস

রূপচর্চা হোক কিংবা পাত্রের পোড়া দাগ তোলা—লেবুর রস দারুণ কার্যকর। অর্ধেক পাতিলেবু কেটে সেই রস পুড়ে যাওয়া পাত্রে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ভাল করে মেজে নিলেই উঠে যাবে দাগ।

৩. ভিনেগার এবং বেকিং সোডা

বেকিং সোডা তো পোড়া দাগ তুলতে উপকারী। কিন্তু বাড়তি উপকার পেতে বেকিং সোডার সঙ্গে মেশাতে পারেন ভিনেগার। বেকিং সোডার সঙ্গে ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণটি যদি পোড়া দাগ তোলার কাজে লাগান, তা হলে উপকার পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত