সাধারণ আনসারের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০২:১৪ এএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) দ্বিতীয় ধাপ’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপিতে এ কুচকাওয়াজ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক খোন্দকার ফরিদ হাসান।

ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সকাল ৯টায় কুচকাওয়াজ শুরু হয়। অশ্বারোহী দলের নিরাপত্তা বেষ্টনীতে মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে আগমন করেন প্রধান অতিথি। লাল গালিচায় মোড়ানো সুসজ্জিত খোলা সবুজ জিপে তিনি প্রতিটি কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরে প্যারেড কমান্ডার উপপরিচালক ফারুক আহম্মেদের নেতৃত্বে প্যারেড ছয় সারিতে মার্চপাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন জানায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সব নবাগত সদস্যকে পেশাগত ক্ষেত্রে নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত