ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, কেবল রাশিয়া নয়, ইউক্রেন যুদ্ধ পরিচালিত হচ্ছে একাধিক সাম্রাজ্যের স্বার্থে। তার ভাষ্য, ইউক্রেনের সংঘাতে ইন্ধন দিচ্ছে সাম্রাজ্যবাদী স্বার্থ। গতকাল শুক্রবার ইতালির একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে পোপ এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, ইতালিয়ান সুইস টেলিভিশন আরএসআইকে পোপ যে যে সাক্ষাৎকার দিয়েছেন আগামী রবিবার সেটি প্রচারিত হওয়ার কথা। গতকাল ওই সাক্ষাৎকারের সংক্ষিপ্তসার প্রকাশ করেছে ইতালিয়ান দৈনিক লা রিপাবলিকা, লা স্টাম্পা ও কুরিয়ের দেলা সেরা।
রয়টার্স বলছে, ওই সাক্ষাৎকারে শান্তির ডাক দেওয়া ক্যাথলিক গির্জার এ শীর্ষ নেতা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
