সোমালিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫, গভর্নরসহ আহত ১১

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১০:৪৬ এএম

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ছাড়া একজন আঞ্চলিক গভর্নরসহ ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার একজন পুলিশ কমান্ডারের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

ওই অঞ্চলের পুলিশ কমান্ডার হুসেন আদান জানান, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি রাজধানী মোগাদিশু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে বারডেরায় সরকারি কর্মকর্তাদের জড়ো হওয়া একটি গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়।

তিনি আরো বলেন, বিস্ফোরণে ভবনের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয় ও এতে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হন।

পুলিশ কমান্ডার আরো জানান, এই আত্মঘাতী হামলায় গভর্নর আহমেদ বুলে গারেদসহ ১১ জন আহত হয়েছেন।

তবে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত