নরসিংদী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মানিক মিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও আওয়ামী লীগের একাংশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নরসিংদীর আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভ মিছিলটি একপর্যায়ে ঝাড়ু মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণে যেতে চাইলে সদর উপজেলা মোড়ে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই সাবেক মেয়র কামরুজ্জামান কামরুলের কুশপুতুল পোড়ান নিহত সাবেক কমিশনার মানিকের সমর্থকরা।
