সিলেটে আইজিপি

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৬:২৫ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে কেউ সহিংসতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এজন্য পুলিশ প্রস্তুত। পুলিশের সেই সক্ষমতাও রয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমে অর্পিত যেকোনো দায়িত্ব যথাযথভাবে পুলিশ পালন করবে।’

গতকাল শনিবার সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আমরা কাজ করছি, মাঝেমধ্যে যে ঘটনাগুলো ঘটছে সে বিষয়ে আমরা সচেতন আছি এবং প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো চ্যালেঞ্জ দেখছে না পুলিশ’ এমন মন্তব্য করে আইজিপি বলেন, ‘যারাই সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে তাদের দমন করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। সিটি নির্বাচনসহ সব নির্বাচনের সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে আইজিপি সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পুলিশ লাইন্সে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুপুর ১২টায় তিনি সিলেট বিভাগের সব থানার ওসির সঙ্গে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত