সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মারধরের পর নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি করায় এক নারী ও কথিত তিন সাংবাদিকসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার জনৈক রিপন ভূঁইয়ার মালিকানাধীন ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ীকেও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী সুমন রেজা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, তরিকুল ইসলাম তারেক (৩৬), আবদুল কাদের (৩৩), শাহ আলম (৩৮) ও শারমিন নাহার (৩০)। এদের প্রথম তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী টাকার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার পুলিশকে জানায়।
