রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০২৩, ০৩:১৭ এএম

রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনে কাটা পড়ে মামুন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় চিকিৎসা মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. রাকিবুল জানান, রাতে তিনি মহাখালী রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মহাখালী রেলগেটের অদূরে একটি জটলা দেখতে পান। সেখানে মামুন নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম মামুন। তার বাবার নাম মাঈন উদ্দিন। বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত