‘পরিবেশদূষণে ট্রাফিক পুলিশ রোগে আক্রান্ত’

আপডেট : ২০ মে ২০২৩, ০২:১৫ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীতে ধারণক্ষমতার চেয়েও প্রায় ছয় গুণ যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশদূষণ হচ্ছে। ধুলাবালি ও হর্নের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না। মাস্ক ছাড়া চলাচল করলে ফুসফুসজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এমন অবস্থায় সারা দিন তারা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, পরিবেশদূষণের কারণে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছে।

গতকাল শুক্রবার সকালে জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইকেলিস্টদের একটি বর্ণাঢ্য র‍্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত