অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের সঙ্গে খেলবে বাংলাদেশ। ৪-১২ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে ম্যাচগুলো।
গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ১০ গ্রুপে ভাগ করা হয় ৪৩ দেশকে। ‘কে’ গ্রুপে আছে তিন দল। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে ‘জে’ গ্রুপে আছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া।
স্বাগতিক হিসেবে মূলপর্বে সরাসরি খেলবে কাতার। বাছাইয়ে গ্রুপ সেরা ১১ দল ও সেরা ৪ রানার্সআপ মিলিয়ে মোট ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার টিকিট।
এই প্রতিযোগিতা বিবেচিত হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও। সেরা তিন দল পাবে অলিম্পিকসে খেলার টিকিট।
