আদালত অবমাননার অভিযোগ

আপিল বিভাগে হবে তাপসের বিরুদ্ধে আবেদনের শুনানি

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:৫৭ এএম

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ১৪ আগস্ট দিন নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গতকাল সোমবার এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানির জন্য উপস্থাপন করলে চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ তারিখ ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলাল এবং বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এম. মাহবুব উদ্দিন খোকনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত